Pages

ভাইরাস সম্পর্কে প্রাথমিক ধারণা

ভাইরাস কি ?


ভাইরাস এক ধরণের অকোষীয় পরজীবী জীবাণু এরা পোষক দেহে বিস্তার লাভ করে। 

এই এক লাইনের দ্বারাই ভাইরাস-এর সারসংক্ষেপ বলা হয়ে যায়। এবং সাধারণ বিজ্ঞান বা জীব বিজ্ঞান পরীক্ষায় ১ মার্কের প্রশ্নের জন্য এতটুকু লিখলেই, পরিপূর্ণ নাম্বার পেয়ে যাবে। কিন্তু, সাধারণ পাঠক যারা বিজ্ঞান চর্চা করে না বা ভাইরাস সম্পর্কে প্রাথমিক ভাবে কিছু জানতে চায় তারা মোটামোটি তো দূরের কথা কিছুই বুঝতে পারবেনা। মোটামুটি ভাবে বা প্রাথমিক ধারণা বা যা না জানলেই নয়, অর্থাৎ ভাইরাস সম্পর্কে বুঝতে হলে আরও কিছু বিষয় আগে থেকে জানতে হবে। সেই বিষয় গুলো হচ্ছে; ১. জীব কোষ, ২.পরজীবী, ৩. পোষক দেহ এবং এসবের সাথে সংশ্লিষ্ট আরও কিছু বিষয়।

জীবকোষ